সাফা-ইমরান এবার একসঙ্গে

e0ranসংগীতশিল্পী ইমরান ও অভিনেত্রী সাফা কবিরকে এবার এক ফ্রেমে দেখা যাবে। তবে সেটা কোনো নাটক কিংবা চলচ্চিত্রে নয়। সম্প্রতি ইমরানের গাওয়া একটি গানের মডেল হয়েছেন সাফা কবির।

গানের শিরোনাম ‘এমন একটা তুমি চাই’। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন ও সুর করেছেন নাজির মাহমুদ। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সাফার সঙ্গে মডেল হয়েছেন ইমরান নিজেই। গানের সংগীতায়োজনও ইমরান করেছেন।

সিএমভির ব্যানার থেকে ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। গানটির শুটিং গত ১৯ ও ২০ ডিসেম্বর রাজধানীর আশুলিয়া এলাকায় করা হয়েছে।

সাফা কবির বলেন, ইমরানের গানের জন্যই এতে মডেল হয়েছেন তিনি। কারণ গানটি শোনার পর তাঁর ভালো লেগেছিল। আমি কম মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা সবাই জানেন। ভিডিওটি দারুণ হয়েছে।

Related posts

Leave a Comment