সাতক্ষীরায় ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার ২

grafসাতক্ষীরা, ৩১ ডিসেম্বর  : ব্যবসায়ী খুনের ঘটনায় শনিবার রাতে ২ আসামীকে উপজেলার নুরনগর বাজার থেকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। আটকরা শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুল গফফার ওরফে কালা গফফারের ছেলে মিঠুন হোসেন (১৮) ও যশোর জেলার ষষ্ঠীতলা এলাকার শহীদুল ইসলামের ছেলে সোহান হোসেন সোহাগ (১৯)।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, শুক্রবার রাত ৯ টার দিকে ব্যবসায়ী আসাদুর রহমান নিজ বাড়ি থেকে নূরনগর বাজার সংলগ্ন দেওড়াবাড়ী নিজ মৎস্য খামারে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। পথচারীরা তাকে পল্লী চিকিৎসক আইয়ুব আলীর ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ শনিবার রাতে শ্যামনগর উপজেলার নুরনগর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে।
মুরগি কেনা নিয়ে বাগবিতন্ডার জের ধরে আসাদুরকে খুন করা হয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে মিঠুন স্বীকার করেছে।
আজ রোববার সকালে তাদেরকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment