দিয়া ইসলাম , সাভার : সাভারে ভয়াভহ আগুনে একটি সুতার কারখানা পুড়ে গেছে।
রবিবার দুপুর ১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়া এলাকায় আটি সুইং থ্রেড সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে ওই সুতার কারখানার একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় মুহূর্তের মধ্যে কারখানার অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় আগুন নেভাতে গিয়ে ওই কারখানার ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। আগুনে কারখানার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার চেয়ারম্যান আরমান মিয়া উজ্জ্বল। আগুনের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কিভাবে আগুন কারখানায় আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ।
