চুয়াডাঙ্গায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

lash_uddharডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকডিহি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত (২৩) পরিচয়ে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ রবিবার বেলা ১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পড়নে খয়েরি রঙের গ্যাভাডিন প্যান্ট এবং পিত্তি রঙের জ্যাকেট রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এলাকাবাসী মাঠে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

 

 

মিতু/বিবি নিউজ/১০১১

Related posts

Leave a Comment