নাটোরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

atok2ডেস্ক রিপোর্ট: নাটোরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবু তালেবকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বড়বাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু তালেব উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রাহাত আলীর ছেলে। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা রয়েছে। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সরকার জানান, আবু তালেবের বিরুদ্ধে সদর, বড়াইগ্রাম, গুরুদাসপুর থানায় ৫টি এবং বিভিন্ন জেলায় আরও বেশ কিছু সংখ্যক ডাকাতি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

 

 

 

মিতু/বিবি নিউজ/১০০৬

Related posts

Leave a Comment