বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

benapoleডেস্ক রিপোর্ট : বেনাপোলের সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে। সোমবার ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করা হয়। আটক এই নয় বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরত আসছিল বলে জানা গেছে।

আটককৃত এই নয় বাংলাদেশিরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৫৫), সোবহান আলী (২৩), শাহাবুদ্দীন আহম্মেদ (২৫), ডলি বেগম (১৮), লিপি বেগম (৩২), বৃষ্টি বেগম(২৬) ও দুই শিশু। এআটককৃতদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও  নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তারা প্রত্যেকে ভারতের বোম্বায় বিভিন্ন বাসা বাড়ি ও কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস ছামাদ জানান, একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এমন সংবাদের ভিত্তিতে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দৌলতপুর মাঠে অভিযান চালায়। এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ সময় এসময় পালিয়ে যায় পাচারকারীরা।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশরাফ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

 

 

মিতু/বিবি নিউজ/১৪২২

Related posts

Leave a Comment