ডেস্ক রিপোর্ট : সাভারে একটি মাদ্রাসায় ক্লাসে অনুপস্থিত থাকায় এক কিশোর মাদ্রাসা ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে এক শিক্ষক। আজ শনিবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় এঘটনা ঘটে।
আহত ওই ছাত্রের পরিবারের সদস্যরা জানায় মোগড়াকান্দা এলাকার সফুর উদ্দিন আহমেদের ছেলে মোরছালিন মিয়া (১৪) হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশুনা করেন। পরে গতকাল শুক্রবার ওই ছাত্র মাদ্রাসায় অজ্ঞাত কারনে অনুপস্থিত থাকেন। আজ সকালে ওই ছাত্র মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষক আব্দুল কাসেম তাকে নির্মম ভাবে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ওই ছাত্রের পরিবারের সদস্যরা তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করে। ওই ছাত্রের সারা শরীরে দাগ রয়েছে। যন্ত্রানায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন সে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার পর থেকে ওই মাদ্রাসা শিক্ষক পলাতক রয়েছে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিতু/বিবি নিউজ/১২৬৪
