ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের গুরুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই শিশুকে উদ্ধার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানান, ওই উপজেলার গুরুপাড়া এলাকার হাবিবুর রহমানের বখাটে ছেলে হারুন হোসেন (১৮) চকলেট দিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে হারুন পালিয়ে যায়। পরে শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি অবনী শংকর কর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক হারুনকে গ্রেফতার অভিযান চলছে।
মিতু/বিবি নিউজ/১৪০০
