ডেস্ক রিপোর্ট: ফুটবল বিশ্বকাপে মোট ৪৮টি দেশের অন্তর্ভূক্তি নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জট কাটল। সেই সম্ভাবনাতেই সিলমোহর দিল ফিফা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল, ২০২৬ বিশ্বকাপ থেকে ৩২টির পরিবর্তে অংশ নেবে মোট ৪৮টি দেশ। দেশের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবে টুর্নামেন্টের ফরম্যাটেও পরিবর্তন আসবে। সে সব বদলের কথাও জানিয়ে দেওয়া হল। নতুন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে থাকবে মোট ১৬টি গ্রুপ। প্রতিটি গ্রুপে খেলবে তিনটি করে দেশ। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল পৌঁছবে নকআউট পর্বে। গোটা দুনিয়ায় ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে এবং আরও দেশকে খেলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্তে নিয়েছে ফিফা।
মিতু/বিবি নিউজ/১০৮৪
