রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :  রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এসব ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু বকর সিদ্দিক নিলয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত নিলয় পুরান ঢাকার গেন্ডারিয়া এসকে দাস রোড এলাকার শাহাদত আলীর ছেলে। জানা যায়, সন্ধ্যায় খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনে রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে…

Read More

সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট :  নতুন নির্বাচন কমিশনের জন্য গঠন করা সার্চ কমিটিকে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচটি নাম প্রস্তুাব করা হবে। নামগুলো চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা শেষে দলের একাধিক নেতা বাসসকে এ কথা জানিয়েছেন। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সদস্য জানান, বৈঠকে সিদ্ধান্ত হয় সার্চ কমিটির প্রতি সম্মান দেখিয়ে এই নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ।     মিতু/বিবি নিউজ/১৪৩৩

Read More

টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচন আজ

ডেস্ক রিপোর্ট :  আজ ৩১ জানুয়ারি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে এই আসনটি শূন্য হয়। রোববার মধ্য রাতে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য জেলা নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। সোমবার দুপুর ১২টার দিকে কালিহাতী উপজেলা হল রুম থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা তা বুঝে নেন। পরে আইনশৃঙ্খলার সহায়তায় এসব মালামাল কেন্দ্রগুলোতে নেয়া হয়। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে প্রার্থীরা…

Read More

আগামীকাল শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট :  মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৭’ পয়লা ফেব্রুয়ারি, বুধবার থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় বাংলা একাডেমি চত্বরে এ গ্রন্থমেলার উদ্বোধন করবেন। একই সময় তিনি ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭’ উদ্বোধন এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি প্রকাশিত মীর মশাররফ হোসেনের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’র অনুবাদ ‘ওসেন অব সরো’ এবং জার্মানি থেকে প্রকাশিত ‘হানড্রেড পোয়েমস ফ্রম বাংলাদেশ’ তুলে দেয়া হবে। অনুষ্ঠানে সম্মানিত বিদেশী অতিথি থাকবেন চীনের প্রখ্যাত গবেষক ও রবীন্দ্র অনুবাদক ডং ইউ…

Read More

এসএসসি পরীক্ষায় এবার প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৭ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, যেসব জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়, সেসব জায়গায় প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে, গোয়েন্দা সংস্থার নজরদারিও বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিজি প্রেসের পুরো সিস্টেম পরিবর্তন…

Read More

আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে এবং জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন এবং তাদের ভোটের অধিকারে।’ প্রধানমন্ত্রী সম্প্রতি জেলা পরিষদ নির্বাচন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ ভোট দিয়েছে, যেভাবে ভোট দিয়েছে সেভাবেই তারা ফলাফল পেয়েছে।’ সরকার প্রধান বলেন, ‘আমি আশা করি প্রত্যেকটি নির্বাচন এমনি সুষ্ঠুভাবে হবে এবং জনগণ যাকে ইচ্ছে ভোট দিয়ে ইচ্ছেমত তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এই…

Read More

বাবার ইচ্ছেই পূরণ করেননি সালমান

ডেস্ক রিপোর্ট :বলিউডের চিত্রনাট্যকার ও জনপ্রিয় অভিনেতা সেলিম খানের তিন ছেলেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। চলচ্চিত্রে অভিনয়, প্রযোজনা, নির্মাণ, সব বিষয়ে নিজেদের মুন্সিয়ানা দেখাতে সক্ষম হয়েছেন সালমান, সোহেল ও আরবাজ খানরা। বাবা হিসেসে সেলিম খান এ নিয়েও অবশ্যই তৃপ্ত। কিন্তু একটা অতৃপ্তি এখনো তার রয়েই গেছে। কারণ সেলিম খান চাইতেন, তিন ছেলের একজন অন্তত পেশাদার ক্রিকেটার হোক। নিয়মিত সন্তানদের জিমেও নিয়ে যেতেন। তিন ছেলের মধ্যে বড় ছেলে সালমানকে নিয়ে বেশি ভরসা ছিল সেলিম খানের। কিন্তু তার এই বড় ছেলে যত দুষ্টের শিরোমণি। সালমান ক্রিকেট ভালোই খেলতেন। তবে তার বাবা যখন খেলা…

Read More

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার কামিনী পেট্রোলপাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহতরা সবাই ওই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকারটি বরিশালের দিক থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। তিনি আরও বলেন, কামিনী পেট্রোল পাম্পের সামনে এসে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে…

Read More

কাঁঠালিয়ায় বোমা ফাঁটিয়ে বাড়িতে ডাকাতি

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক বাড়িতে বোমা ফাঁটিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতদের এই হামলায় গৃহকর্তা অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সতীষ চন্দ্র মন্ডল ও তার স্ত্রী নিভা রানী মন্ডল আহত হয়েছেন। তারা পার্শবর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রবিবার গভীর রাতে কাঁঠালিয়া উপজেলার সৌলজালিয়া ইউনিয়নের বীনাপানি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। কাঁঠালিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) মো. জাহিদুল ইসলাম বলেন, “কয়েকটি পটকা ফাঁটিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। এটা ডাকাতি নয়, দস্যুতার ঘটনা উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ” এদিকে আহত দম্পতি সাংবাদিকদের জানান, রাত ১টায় দিকে ৮/১০…

Read More

প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন করেছেন

ডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন। বাংলাদেশ সচিবালয়ে আজ সকালে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড ইস্যু করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী ও বাংলাদেশ ডাক বিভাগের…

Read More