সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ

awamilig_flagডেস্ক রিপোর্ট :  নতুন নির্বাচন কমিশনের জন্য গঠন করা সার্চ কমিটিকে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচটি নাম প্রস্তুাব করা হবে। নামগুলো চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা শেষে দলের একাধিক নেতা বাসসকে এ কথা জানিয়েছেন।
গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সদস্য জানান, বৈঠকে সিদ্ধান্ত হয় সার্চ কমিটির প্রতি সম্মান দেখিয়ে এই নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ।

 

 

মিতু/বিবি নিউজ/১৪৩৩

Related posts

Leave a Comment