মুস্তাফিজ-শিলা বর্ষসেরা খেলোয়াড়

114084_Aw ডেস্ক রিপোর্ট :  ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি প্রতিবছর পুরস্কার প্রদান করে থাকে। দেশের সবচেয়ে পুরনো ক্রীড়া পুরস্কারের আয়োজন এটি। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে গত দুই বছরের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

সোমবার একসঙ্গে দেওয়া হলো ২০১৫ ও ২০১৬ সালের সেরার পুরস্কার। কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড নাইটে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওখানে হারিয়েছেন মাহমুদউল্লাহকে। শুধু তাই না। নির্বাচকদের পাশাপাশি দর্শকদের ভোটেও ২০১৫’র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। মাহমুদউল্লাহর পাশাপাশি তামিম ইকবালকে হারিয়েছেন এই প্রতিযোগিতায়।

এদিকে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের জন্য ২০১৬ এর বর্ষসেরা খেলোয়াড়েরর স্বীকৃতি পেয়েছেন জলকন্যা শিলা। এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম।

এছাড়া মুস্তাফিজ আরো একটি পুরস্কার জেতেন দর্শকদের ভোটে। ২৫ হাজার ভোট পেয়ে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১৪৩৫

Related posts

Leave a Comment