ডেস্ক রিপোর্ট : তুরস্কের কেন্দ্রীয় কাইসেরি শহরে একটি বাসে বড় ধরনের বোমার বিস্ফোরণ হয়েছে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে। স্থানীয় হাসপাতালের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েয়েছে, শনিবার বাসে বিস্ফোরণ হলে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। এদিকে বিবিসির খবর বলা হয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। সৈন্য ও সাধারণ মানুষদের বহনকারী বাসটি শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিপরীতে পৌঁছলে বিস্ফোরণ হয়। তুরস্কের সংবাদ সংস্থা দোগান বলছে, একটি কার বোমা বাসটিকে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। গত সপ্তাহে ইস্তাম্বুলে কুর্দি জঙ্গিদের হামলায় ৪৪ জন নিহতের খবরের মধ্যে শনিবার ফের এ হামলার ঘটনা ঘটল। স্থানীয় টেলিভিশনে সম্প্রচার হওয়া খবরে দেখা গেছে, বিস্ফোরণের পর বাসটিকে রেকার দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। চলতি বছরে তুরস্ক সিরিজ বোমা হামলার শিকার হয়েছে, যার বেশিরভাগ চালিয়েছে কুর্দি জঙ্গিরা।
মিতু/বিবি নিউজ/৫৮২
