ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৫ নারী নিরাপত্তাকর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কান্দাহার গভর্নরের মুখপাত্র শামিম আখাওয়াক জানিয়েছেন, ওই নারীরা একটি মিনিভ্যানে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তারা সেখানেই নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। সেসময় মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত ব্যক্তি মিনিভ্যানের দিকে ক্রমাগত গুলি ছুড়তে থাকে। গুলিতে ওই পাঁচ নারী ছাড়াও তাদের চালকও নিহত হয়েছেন। বিমানবন্দরে নারী সফরকারীদের তল্লাশির কাজ করতেন ওই নারী নিরাপত্তাকর্মীরা। কী কারণে তাদের ওপর এমন হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।
মিতু/বিবি নিউজ/৫৮৩
