বজ্রপাতে ৬ জন নিহত, ৭ জন গুরুতর আহত

borjjoবিবি নিউজ , দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর : জেলায় বজ্রপাতে ৩ মহিলাসহ ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৭ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর ২টার দিকে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহত ৭ কৃষি শ্রমিককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর পুলিশ জানায়, জমিতে কাজ করার সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে জমির একপাশে খড়ের তৈরি ছোট একটি কুঁড়ে ঘরে আশ্রয় নেয় ১২ জন কৃষি শ্রমিক। এসময় ওই ঘরের উপর বজ্রপাত ঘটলে আগুন ধরে ঘরটি ভস্মিভূত হয়। এসময় ৫ জন কৃষি শ্রমিক মারা যায়। এরা হলো : দিনাজপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মেসের আলী, মৃত:মোস্তাক আহমেদের ছেলে শুকুউদ্দিন, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত: হরিপদ রায়ের ছেলে কুশন চন্দ্র রায় এবং তার বড় বোন বনিতা রায় ও মুক্তি রানী রায়। গুরুতর আহত হয় কৃষি শ্রমিক সুকুমার রায়, মল্লিক রায়, জোস্না, রানী, বলিরাম, সাইদুল ও ললিত।
আজ শনিবার ভোরে চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের চকরামপুর গ্রামে বজ্রপাতে গরু রক্ষা করতে গিয়ে গৃহবধূ হালিমা বেগম মারা যায়। হালিমা শহিদুল ইসলামের স্ত্রী। এসময় তার গরুটিও মারা যায়।

 

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ২৩১

Related posts

Leave a Comment