উখিয়ায় এটিএন বাংলা পক্ষ থেকে বিপুল পুরমান ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে

atn bangla logoমিয়ানমার থেকে সেনাবাহিনীর হাতে নির্যাতনের হাত থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ বিতরণ করার মহতি উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা।
এ জন্য গত সাত দিন ধরে ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় এসি আই লজেষ্টিকস কারখানায় পাঁচ হাজার রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেট জাত করা হয়েছে সম্পন্ন । ত্রাণ সামগ্রী কাভার ভ্যানে করে উখিয়া
উদ্দেশে চলে গিয়েছে ।
এটিএন বাংলা কতৃপক্ষ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ বিতরণ করার জন্য এটিএন বাংলার নির্দেশে গত সাত দিন ধরে আশুলিয়ার জিরাবো এলাকায় এসি আই লজেষ্টিকস কারখানায় এক শতাধিক শ্রমিক দিনে ও রাতে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রীর ৫ হাজার প্যাকেট জাত করছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাউল, ১ কেজি ডাল,১ কেজি আলু,সাবান,গুড়া দুধ,খাবার স্যালাইন,লবন,চিরা,পেঁয়াজ,মরিচ গুড়া,দিয়া শ্যালাইসহ ১২ টি পণ্য । রাতে ত্রাণ সামগ্রী গুলো পাঁচটি ক্যাভার্ড ভ্যানে করে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওয়া দিয়েছে।
এসি আই লজেষ্টিকস কারখানার ডিষ্টিবিউশন ম্যানেজার বদরুল হাসান জানান এটিএন বাংলার নির্দেশে তারা গত সাত দিন ধরে পাঁচ হাজার রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেট জাত করেছে। ত্রাণ সামগ্রী প্যাকেট জাত করার সময় কারখানাটি পরিদর্শন করেছে এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট মাহামুদ হাসান ও সহকারী ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম বাদল। রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী বিতরন করার উদ্যোগ নেওয়ায় এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড.মাহফুজুর রহমানের পক্ষে প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং বৃত্তবান সমাজসেবক ব্যক্তিদের এগিয়ে আসার আহবান করেছেন কারখানা কতৃপক্ষ। এই ত্রাণ সামগ্রীর আগামী কাল রবিবার আনুষ্টানিক ভাবে বিতরন করবেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান।

Related posts

Leave a Comment