৩ নভেম্বর পরীমনির ‘ইনোসেন্ট লাভ’

pori moniবিবিনিউজ , ঢাকা, ১১ সেপ্টেম্বর : এই সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনির নতুন একটি ছবি ‘ইনোসেন্ট লাভ’। এটি আগামী ৩ নভেম্বর মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক রমিজ উদ্দিন।

পরীমনি বলেন, ‘এটি সুন্দর একটি প্রেমের ছবি। আমি চেষ্টা করেছি নিজেকে মেলে দিয়ে কাজ করতে। সত্যি বলতে কী, এটি আমার ক্যারিয়ারের প্রথমদিকের ছবি। এতে আমার চরিত্রের নামও পরী। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা আঙ্কেল। এতে ভার্সিটিপড়ুয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমি আশাবাদী ছবিটি দর্শকদের খুবই ভালো লাগবে।’

ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। তিনি বলেন,‘এই ছবির কাহিনীতে নতুনত্ব রয়েছে। এ কারণে ছবিটি দর্শকদের জন্য উপভোগ্য হবে। আমি মনে করি, ভালো একটি গল্পের ছবি এটি। চলচ্চিত্রের অস্থিরতাসহ নানা জটিলতায় ছবির কাজ শেষ করতে সময় লেগেছে। ৩ নভেম্বর মুক্তি দেয়া হবে ছবিটি। শিগগিরই গান ও ট্রেলার প্রকাশ হবে।’

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘ইনোসেন্ট লাভ’। ছবিতে আরও অভিনয় করেছেন সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান ও শরীফ চৌধুরী প্রমুখ।

 

 
দিয়া ইসলাম / বিবিনিউজ / ৩৪

Related posts

Leave a Comment