চকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোন থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পিনখালী নামক এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি ৪টি ওয়ান শুটারগান, ৬টি একনলা বন্দুক ও তিনটি কাটা রাইফেল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিলখালী এলাকার আব্দুস সালামের ছেলে আয়ুব আলী (২১), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আয়াজ (২২) ও আবুল কাসেমের ছেলে আব্দুল হামিদ (২৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন।

Related posts

Leave a Comment