আশুরিয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

footশনিবার সকালে সাভারের আশুলিয়ার ঐতিহ্যবাহী আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসময় চানগাঁও স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মিরপুর স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে এক লক্ষ ২০ হাজার টাকার মুল্যের একটি গরু পুরুস্কৃত করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর।

এসময় রানার আপ দলকেও একটি ৮০ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কৃত করা হয়। ফুটবল খেলায় এসময় দেশী বিদেশী খেলোয়াররা অংশ গ্রহন করেন। খেলাটি উপভোগ করতে আশুলিয়া স্কুল অ্যান্ড কজে মাঠে কয়েক হাজার দর্শক জড়ো হয়।
গত জুলাই মাসে আশুলিয়া ইউনিয়ন পরিষদের উগ্যোগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট খেলাটি শুরু হয়েছিলো। খেলায় আটটি দল অংশ গ্রহন করেছিলো।
পুরুস্কৃার বিতরনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ উদ্দিন দেওয়ান,আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খোরশেদ মাদবর আলমগীর,দোসাইদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন,ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার,আশুলিয়া থানা যুবলীগের সদস্য কুসুম মোল্ল্যা,আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল,ব্যবসায়ী আবুল মন্ডল,ব্যবসায়ী মোহাম্মদ হোসেন আলী মাদবর,রাজীব মাদবর,মাসুদ মাবরসহ আরো অনেকে। খেলার সার্বিক সহযোগীতায় ছিলো পার্থিব এন্টারপ্রাইজ।

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৬৪

Related posts

Leave a Comment