ফুলবাড়ীতে ১১৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

arest_atokকুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তির নাম জয়ন্ত কুমার(৫০)। তিনি উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত জোগেশ চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা বৈরাগী টারী এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় রংপুর র‌্যাব-১৩ এর একটি দল। এ সময় সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে আসার সময় ওই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হন। অভিযান শেষে রাত সাড়ে ৩ টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৫৩

Related posts

Leave a Comment