বান্দরবানে সেনাবাহিনীর জীপ গভীর খাদে পড়ে নিহত ১ আহত ৩

১৬ আগস্ট ২০২২(বিবিনিউজ):বান্দরবানের থানচি আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সৈনিক নিহত ও তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আলীকদম থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জীপটি আলীকদম থেকে থানচি আসছিল। ২৮ কিলো নামক স্থানে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। নিহত সৈনিকের নাম শিমুল (২৮)। আহতরা হলেন জীপের চালক কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহীম। আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে। ভাঙছি থানার উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সেনাবাহিনী পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আহতদের হেলিকপ্টারে করে সম্মিলিত চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট জানিয়েছেন।

Related posts

Leave a Comment