স্টাফ রিপোর্টার,২১ আগস্ট ২০২২(বিবিনিউজ): ২১ আগষ্ট গ্রেনেড হামলায় অভিযুক্তকারী আসামীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী। দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় উপজেলা চত্বর থেকে। এসময় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেত্রী মাহবুবা পারভীন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে এসময় বক্তারা অবিলম্বে ২১ আগষ্ট হামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামীদের দ্রুত রায় কার্যকরের দাবি জানান সরকারের কাছে।
২১ আগষ্ট গ্রেনেড হামলার আসামীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল
