ডেস্ক রিপোর্ট: রাজধানীতে শনিবার সমাবেশ কর্মসূচি পালন করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল রবিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রুহুল কবির রিজভী বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজকের সমাবেশ কর্মসূচি ঠেকাতে ক্ষমতাসীনদের বর্বর পদক্ষেপের প্রতিবাদে রবিবার সারাদেশে জেলা সদর ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
মিতু/বিবি নিউজ/৯৭০
