সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

lasসাভার : সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে একটি ডোবায় ক্ষতবিক্ষত একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিক করে বলেন, আমরা তদন্ত করে বিষয়টি উদঘাটনের চেষ্টা করছি।

Related posts

Leave a Comment