সাভারে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের উলাইলের ময়লারমোড় এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে ভাড়া বাড়ির একটি কক্ষে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওই নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সুজায়েত বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
