ষ্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):পাওনা টাকা সময়মত না দেওয়ায় সাভারে বাড়িতে ডেকে এনে এক গার্মেন্টস শ্রমিককে মুখে গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে এক দম্পতি। এঘটনায় ওই দম্পতিকে আটক করেছে পুলিশ।
গভীর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার জনৈক ওহাব মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ঐ গার্মেন্টস শ্রমিকের নাম মাজাহারুল ইসলাম (২৭)। তার ঠাকুরগাঁও জেলায় বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই গার্মেন্টস শ্রমিক নতুনপাড়া এলাকার আলেয়া এ্যাপারেলন্স লিমিটেডে কর্মরত ছিলো।
পুলিশ বলছে,গত কয়েকদিন আগে গার্মেন্টস শ্রমিক মাজাহারুল ইসলাম প্রতিবেশী মোহাম্মদ সলিম ও তার স্ত্রী নবিতা খাতুনের কাজ থেকে ১৫ হাজার টাকা ধার নেন। পরে সেই ধারের টাকা রাতে পরিশোধ করার থাকলে ওই গার্মেন্টস শ্রমিক পোশাক কারখানা থেকে বেতন না পাওয়ায় পাওনা টাকা দিতে পারেনি। এর পর রাতেই ওই গার্মেন্টস শ্রমিককে কারখানার সামনে থেকে ওই দম্পতি নিজ ভাড়া বাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে মুখে গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বিষয়টি সন্দেহ হলে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ নিহেতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় হত্যাকারী ওই দম্পতিকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই উপ-পরিদর্শক সুজন বিশ্বাস বলেন,এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাওনা টাকা না পাওয়ায় সাভারে গার্মেন্টস শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা
