ষ্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রনজীত দাস চৌহান
রাতে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.ফারজানা ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,রাতে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রনজীত দাস চৌহান। পরে তিনি রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাবির শিক্ষার্থীর মৃত্যু
