কাটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের গেট অবরোধ

jabiকোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রেখেছে ।
বুধবার সকাল সাড়ে ১০ টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার কারনে ওই মহাসড়কে আটক পড়েছে কয়েক হাজার বাস । যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এদিকে মহাসড়কে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের সংখ্যা আজ অনেক বেশী। শিক্ষার্থীরা বলছে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধতে পারে।
এদিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার কোহিনুর গেট অবরোধ করেছে রেখেছে একই দাবিতে নিটারের শিক্ষার্থীরা।

Related posts

Leave a Comment