স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন

sritesod২৬ মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস। এই দিবসের সূচনা লগ্নে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারর্সনসহ লাখো মানুষ। জাতীয় স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শেষ হয়েছে ধোওয়া মোছা ও রংতুলির কাজ । স্মৃতিসৌধ ও এর আশেপাশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা।   আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি নেতা-নেত্রীরা শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি। এ ছাড়াও মন্ত্রীবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কুটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ঢেকে দেবেন স্মৃতিসৌধের বেদী। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে এখানে চলছে তিন বাহিনীর গার্ড অব মহড়া। এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা বসানো সহ সকল প্রস্তুতি করা হয়েছে সম্পন্ন ।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঁ জানান.এই দিবস পালনে রঙ্গে রঙ্গে সাজানো হয়েছে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধকে। শেষ হয়েছে শেষ মূহুর্তের ধোঁয়া মোছা ও রং তুলির কাজ।  সেনা, নৌ ও বিমান বাহিনীর সশস্র সালামের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা শুরু হবে। শ্রদ্ধা জানাতে আসা প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের যাতায়াত ও অবস্থানের নির্দেশনার কাজও শেষ।

সাভার গণর্পুত বিভাগের  উপ সহকারি প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান,স্মৃতিসৌধের পরিস্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে  ইতি মধ্যেই জনসাধারনের প্রবেশধাধিকার নিষেধ করেছে কতর্ৃৃপক্ষ। এদিকে স্বাধীনতা দিবস উৎযাপনের সাজ সাজ রব বিরাজ করছে গোটা সাভার এলাকায়। সকল প্রস্তুতি সস্পন্ন ছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে। নতুন রুপে সাজানো হয়েছে মহাসড়ক গুলো বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

এবারের বিজয় দিবসে সকলে দ্বীপ্ত সপথে বলিয়ান হোক, যেন শহীদের রক্ত বৃথা না যায়। ডিজিটাল বাংলাদেশ গড়ার এমনটিই প্রত্যাশা সকলের।

Related posts

Leave a Comment