দৌলতপুরে মধ্যবয়সীকে কুপিয়ে হত্যা

hottaকুষ্টিয়ার দৌলতপুরে এনামূল কাজী (৪৬) নামের এক মধ্যবয়সী ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের চার-রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত এনামূল কাজী মৌবাড়িয়া কাজীপাড়া গ্রামের মৃত শামসের কাজীর ছেলে।

পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেন জানান, মৌবাড়িয়া মসজিদকে কেন্দ্র করে একই এলাকার দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এনামূল কাজীর উপরে হামলা চালিয়ে হত্যা করতে পারে বলে মনে হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, উভয় পক্ষই আওয়ামী লীগ সমার্থক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

Related posts

Leave a Comment