সন্ত্রাসীর হামলা আহত পুলিশ

pulisসাভারে দুই পুলিশ সদস্যের উপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে।
শনিবার ভোররাতে সাভার থানা রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় এসময় আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত করা হয়েছে।
পুলিশ জানায়, সাভার মডেল থানার উপ-পরিদর্শক এনামুলের সঙ্গীয় ফোর্স নাজমুল (কং নং-৫৫৬) এবং জাকির (৮২১) মাদক বিরোধী অভিযান শেষে  শনিবার ভোররাতে সাভার থানা রোডে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সংলগ্ন মার্কেটে সাদা পোশাকে খাবার খেতে যায়। এ সময় পুলিশ সম্পর্ক পাশ্বর্বী তালবাগ মহল্লার বখাটে সোহান, মনিরসহ তাদের সহযোগীরা বিরুপ মন্তব্য করলে এর প্রতিবাদ জানায় পুলিশ সদস্য নাজমুল এবং জাকির। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পাশের দোকান থেকে ছুরি ও কাচি নিয়ে নাজমুল এবং জাকিরের উপর সশস্ত্র হামলা চালায় সোহান, মনিরসহ তাদের সহযোগীরা। এসময় হাত ও মাথায় রক্তাক্ত জখম হয় ওই দুই পুলিশ সদস্য। এসময় আহত ওই দুই পুলিশ সদস্যকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বখাটে সোহান ও মনিরকে গ্রেফতার করে।
হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
সটঃ
ডা. মাসুদ রানা, মেডিকেল অফিসার, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Related posts

Leave a Comment