বেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ১

goldভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শুক্রবার বিকালে ১০ পিস স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।

২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাযায়, বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে  আসে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

Related posts

Leave a Comment