গাজীপুরে তুলার গুদামে আগুন

Agunগাজীপুরে বাঘেরবাজার মেম্বরবাড়ির মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে বৃহস্পতিবার ভোররাতে আগুন লেগেছে। ৬ ঘন্টা পরফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে কারখানার একতলার একটি ভবনেতুলার বেল্টে আগুন লাগে। মুহুর্তেই গোডাউনের সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন।

অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভেতরে কয়েকশত তুলার বেল্ট, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

Related posts

Leave a Comment