ইন্দোনেশিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্প

vumiআর্ন্তজাতিক ডেস্ক :  ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।

সংস্থার এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, মালুকু প্রদেশের ৩৫ কিলোমিটার উত্তরপূর্বে সেরাম তিমুরে স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চলে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হানে। সূত্র: সিনহুয়ার

Related posts

Leave a Comment