মার্কিন বিমানবন্দরে বর্ণ বিদ্বেষের শিকার প্রিয়াঙ্কা!

priyanka_chopraডেস্ক রিপোর্ট: মার্কিন বিমানবন্দরে বর্ণ বিদ্বেষের শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন তিনি। সেখানেই একথা জানান প্রিয়াঙ্কা। কোয়ান্টিকোখ্যাত এ অভিনেত্রী জানান, আমেরিকার একটি বিমানবন্দরে প্রথম শ্রেণির যাত্রীদের লাউঞ্জে বসেছিলাম। সেখানে বিমানবন্দরের এক কর্মী আমার সঙ্গে দুর্ব্যবহার করে। খুব খারাপভাবে কথা বলছিল। আমিও স্পষ্ট জানিয়ে দিই, বৈধ পাসপোর্ট নিয়েই প্রথম শ্রেণিতে যাত্রা করছি। তখন অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হয়।

অনুষ্ঠানে প্রিয়াঙ্কা হলিউডে কাজ করতে ইচ্ছুক বলিউড তারকাদেরও সতর্ক করে দিয়েছেন। তার মতে, চরিত্র নির্বাচন নিয়ে সতর্ক না হলে বিপদে পড়তে হবে। তবে স্টুডিও এবং প্রযোজকদের সঙ্গে কাজ করতে তার কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন তিনি। ‘কোয়ান্টিকো’র দৌলতে বেভারলি হিলসে এখন পরিচিত মুখ প্রিয়াঙ্কা। আপাতত বলিউডে ছবির কাজ বন্ধ থাকলেও আগামী বছর দুটি হিন্দি ছবিতে অভিনয় করবেন তিনি এমনটাই কথা রয়েছে।

 

মিতু/বিবি নিউজ/৭০৩

Related posts

Leave a Comment