বড় ব্যবধানে আর্সেনালের জয়

111775_pwc4rzডেস্ক রিপোর্ট: আলেক্সিস সানচেজের হ্যাটট্রিকের কল্যাণে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে ফিরল আর্সেনাল। মেসুত ওজিলের সূচনা গোলটির পর মাঠে বল পায়ে জ্বলে উঠেছিলেন সানচেজ। চিলির এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক গোল শেষে ওয়েস্ট হ্যামের গোল পোস্টে শেষ বলটি পাঠায় আর্সেনালের অপর ফরোয়ার্ড অ্যালেক্স চেম্বারলিন।

এবারের প্রিমিয়ার লিগে আর্সেনালের এটা নবম জয়। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেন উইঙ্গারের দলটি। এর আগে দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে ৩-১ গোলে হারানো চেলসি ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।

ওয়েস্ট হ্যামের মাঠে ২৪ মিনিটে প্রথম গোল করেন ওজিল। এই গোলের মূল কৃতিত্ব অবশ্য সানচেজকেই দিতে হবে। কেননা অ্যাঙ্গোলো ওগবোনার পাস ফ্রান্সিস ককুইলিন আটকানোর পর বলটি পায়ে পান সানচেজ। এ সময় ডান দিক থেকে দ্রুত আক্রমণ চালিয়ে প্রতিপক্ষে ডি বক্সে চলে আসেন চিলির এই ফরোয়ার্ড।সেখান থেকে নিজে শট না নিয়ে সুবিধাজনক জায়গায় থাকা ওজিলকে দিয়ে দেন। জার্মান এই খেলোয়াড় কোন ভুল না করে লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধে সানচেজ একটি গোলের সুযোগ নষ্ট করেন। এর ফল মেলে দ্বিতীয়ার্ধে। ম্যাচে ৭২ মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত সময়টার কথা হয়ত পরবর্তীতে কখনও চিন্তা করতে চাইবে না ওয়েস্ট হ্যাম। কেননা ১৮ মিনিটে তাদের হজম করতে হয়েছে ৪টি গোল। এর মধ্যে ৩টি সানচেজের। ৭২তম মিনিটে স্কোড্রান মুস্তাফির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা অ্যান্থোনি ম্যাকাউনুকে বোকা বানিয়ে ডান পায়ের শটে নিজের প্রথম গোলটি করেন সানচেজ। এর সাত মিনিট পরেই ডি বক্সের একটু বাইরে থেকে ডান পায়ের জোরালো ভলিতে ড্যারেন রুডলফকে পরাস্ত করেন সানচেজ।

৮৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই চিলির ফরোয়ার্ড। এর আগে ৮৪ মিনিটে আরো একটি গোল করেন চিম্বারলিন। আর্সেনালের এই গোল উৎসবের মধ্যে ওয়েস্ট হ্যাম সান্ত্বনা সূচক গোলটি পায় ৮৩ মিনিটে। এ সময় ফ্রি কিক থেকে পাওয়া বল ঠিক মত নিরাপদ দূরত্বে পাঠাতে ব্যর্থ হয় আর্সেনালের ডিফেন্ডার। আর তার সুযোগ নিয়ে গোলটি করেন অ্যান্ডি ক্যারল।

পয়েন্ট তালিকায় আর্সেনালের পরেই আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৩০। এদিকে ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ম্যানচেস্টার সিটি। গোল ডটকম।

 

 

মিতু/বিবি নিউজ/৪০০

Related posts

Leave a Comment