ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুলিয়ারচর পৌরসভার ডাক বাংলা এলাকার মৃত রঞ্জিত চন্দ্র বণিকের ছেলে সুজন চন্দ্র বণিক (৩৪) ও তার ভাই রাজন চন্দ্র বণিক (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুজন ও রাজনের চাচি উঠানে কাপড় টানাতে যান। বিদ্যুতের লাইনটি কাপড় টানানোর তারে লাগানো থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। এ সময় সুজন ও রাজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। এরপর প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে কুলিয়ারচর হাসপাতালে নেয়ার পথে সুজন ও রাজনের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান তাদের চাচি।
মিতু/বিবি নিউজ/৪১০
