ফেনীতে আগুনে শিশুর মৃত্যু

111827_08680 copyডেস্ক রিপোর্ট:  ফেনীর বারাহীপুরে আগুনে পুড়ে আবদুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে পৌরসভার বারাহীপুর ওয়ার্ডের আবুবকর সড়কের আজমত আলীর  বস্তিতে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই বস্তির বাবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

ফেনী থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

মিতু/বিবি নিউজ/৪১১

Related posts

Leave a Comment