জমে উঠেছে আলিয়া–বরুণের প্রেম

vat_bdpডেস্ক রিপোর্ট:  আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের প্রেম এখন জমে ক্ষীর। কিন্তু, এই প্রেম কিন্তু আসল প্রেম নয়, এই প্রেম অন স্ক্রিন প্রেম। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবি থেকে এই জুটির রসায়ণ মুগ্ধ করেছে দর্শকদের। এবার নতুন সিনেমা ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’‌ ছবির শুটিংয়েই সিঙ্গাপুরে অক্টোবরে উড়ে গেছিলেন এই দুই অভিনেতা।   বরুণ জানালেন, “সিনেমার অনেকটা জুড়েই র‌য়েছে সিঙ্গাপুর। নায়ক নায়িকার প্রেম সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্যকেও বেশ প্রাধান্য দেওয়া হয়ছে। সেন্টোসা আইল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও, ওরচার্ড রোড এবং চায়না টাউনে সিনেমার বিভিন্ন দৃশ্য ফ্রেম বন্দি করা হয়। ” জানা গেছে, ওই অঞ্চলে স্থানীয়দের ব্যবহারকারী জনপ্রিয় পরিবহন মাধ্যম বৈদ্যুতিক স্কুটার। বরুণ আর আলিয়ার ছবিতে থাকছে সেই স্কুটারও। এই সিনেমার শুটিং করে নাকি ক্লান্ত এই বলিউড অভিনেতা। সকাল ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলছে শুট। তাই নিজেদের মতো করে তেমন সময় কাটাতে পারছেন না তিনি।   সিঙ্গাপুরে অ্যাকশন দৃশ্য, একটি গান এবং কিছু ডায়লগ দৃশ্যের শুটিং করা হয়েছে। এই সিনেমার শেষ কিছু দৃশ্য শুট হবে মুম্বাইতে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৪৫৪

Related posts

Leave a Comment