
ষ্টাফ রিপোর্টার ১০ এপ্রিল,২০২০(বিবিনিউজ): সাভারের সাকিব ,অনুর্ধ্ব -১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী হতে না পারলেও মনে প্রাণে তিনি বিশ্বজয়ী।ছোট কাধেই বড় দায়িত্ব নেয়া শিখে গেছেন তিনি। যার বহিঃপ্রকাশ পেল এবার বিশ্বজয়ী অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের করোনা ভইরাস এর ফান্ডগঠনের সাথে যুক্ত হয়ে । ইতিপূর্বে অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের অংশ ছিলেন সাভারের এই সাকিব।দেশের এই অবস্থায় দুঃস্থদের সহায়তায় পুরুষ ও নারী জাতীয় দলের অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছেন। এবার এগিয়ে এলেন যুব দলের সাভারের সাকিবও।

পেসার শেখ জুবায়ের হাসান সাকিব বলেন, অনেক ছোট বেলা থেকে শখ ছিল যে, যেকোন পরিস্থিতিতে ,যেকোন দুঃসময়ে, যেকোন অবস্থাতে আমি গরীব দুঃখীদের পাশে দাড়াতে চাই । আমাদের সবার উচিত সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের পাশে দাড়ানো। সাকিব আরও বলেন ,অলরেডি ইন্জুরির কারণে অনেক বড় বড় টুর্নামেন্ট মিস করে ফেলেছি যেটা আমার গত বছর অনেক ক্ষতি করেছে। যেমন আন্ডার -১৯ ওয়ার্ল্ড কাপ এবং কিছু সিরিজ। আমি আশাবাদী ,ইন্শাল্লাহ সবার দোয়ায় পূণরায় আগের থেকে আরও অনেক ভাল পজিশন নিয়ে ব্যাক করবো ।
সাকিব গরীব দুঃখী ভাইবোনদের পাশে সব সময় থাকার ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি এটা পূরণ করবেনই ইন্শাল্লাহ । এ ধরনের আনুদান কর্মসূচী মোটেও লোক দেখানো নয়।সাভারের সাকিব ইন্জুরি থেকে উঠে এসে এ বছর ঢাকা প্রিমিয়ার লীগের শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মাঠ মাতাবেন বলে আশা প্রকাশ করেন। । সাভার ও মানিকগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া আর্শীবাদ কামনা করেছেন।
