সাভারে নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের ৬৬ জন নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর(বিবিনিউজ):সাভারে নাশকতার অভিযোগে ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এষ্টেট এর আবাসন প্রকল্প থেকে জামায়াত শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে নাশকতার করার উদ্দেশ্যে গোপন মিটিং করার সময় তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। এদিকে ৬৬ জন জামায়াত শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আবাসন প্রকল্পের কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। পুলিশ জানায়,সাভারের ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নের সীমান্ত ঘেষা নির্জন গ্রাম চাপড়া এলাকায় ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এষ্টেট এর আবাসন প্রকল্পে জামায়াত শিবিরের নেতাকর্মীরা দেশে বড় ধরণের নাশকতার উদ্দেশ্যে গোপন মিটিং করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার সরঞ্জামসহ ৬৬ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে আজ দুপুরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। স্থানীয়রা জানায়,ওই আবাসন হাউজিংটি নির্জন স্থানে সেখানে প্রতিনিয়ত নানান ধরণের অপরাধ মুলক কর্মকান্ড হয় যেন দেখার কেউ নেই হাউজিংটির চার পাশে নদী হওয়ায় অপরাধীরা সহজেই এখানে আসেন অপরাধ মুলক কর্মকান্ড করতে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,ওই আবাসন হাউজিংটিতে নজর রাখা হচ্ছে সেখানে কারা আসে কারা যায় এই বৈঠকের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করা হচ্ছে।

Related posts

Leave a Comment