
ষ্টাফ রিপোর্টার:দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের কাউন্দিয়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন সরকার সবসময় সকল দুর্যোগ মোকাবেলায় প্রস্তত রয়েছে এছাড়া বাংলাদেশে এখন কোন দুর্যোগ নেই জানিয়ে তিনি আরও বলেন তার মন্ত্রণালয় থেকে দেশের সকল অসহায় ও দুস্থদের মাঝে সাহায্য ও ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্তসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
