৭১ এর ঘাতকরা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে:কামরুল ইসলাম

সাভার,২৫ আগস্ট,২০১৯(বিবিনিউজ):৭১ এর ঘাতকরা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
কামরুল ইসলাম এসময় আরও বলেন বিএনপি জামায়াত এখন জনবিছিন্ন হয়ে গেছে তাই তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন বিএনপির আন্দোলন মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।
আলোচনা সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ,তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী পলাশ,ইউপি সদস্য নিজাম উদ্দিন সহ আরো অনেকে।
পরে কামরুল ইসলাম সাভারের আমিনবাজার ও ভাকুর্তা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় যোগদান করেন।

Related posts

Leave a Comment