ধামরাইয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

ধামরাই,২৬ আগস্ট,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ইউপি চেয়ারম্যান ধর্ষণকারীকে আটক না করে উল্টো বিষয়টি মিমাংসার কথা বলেছেন।
এঘটনায় আজ সকালে ধামরাই থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা। পুলিশ জানায় ২১ আগষ্ট সকালে ওই শিক্ষার্থীকে কৌশলে সুয়ারপুর ইউনিয়নের ঘোড়াকান্দার হায়দার আলীর ছেলে আলমগীর হোসেন তাকে তার বাড়িতে ডেকে নেন পরে আলমগীর হোসেন ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে গতকাল রাতে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার মাকে জানালে তিনি সুয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবকে জানালে তিনি ধর্ষণকারীকে আটক না করে মেয়ের মাকে বিষয়টি মিমাংসার কথা বলেন। পরে আজ সকালে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধর্ষণকারী ওই শিক্ষার্থীর আপন ফুপা। আলমগীর হোসেন ওই ইউনিয়নের ঘোড়াকান্দার হায়দার আলীর ছেলে। ধর্ষণের শিকার ওই ছাত্রী ওই এলাকার একটি স্কুলে নবম শ্রেণীতে পড়াশুনা করতেন।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা বলেন ধর্ষণকারীকে আটকের প্রক্রিয়া চলছে ।

Related posts

Leave a Comment