বাংলাদেশের দুর্দান্ত জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ শুরু

২৪ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : জয় দিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়ন শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল ২ গোলের ব্যবধানে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশের পক্ষে ম্যাচের ১৫ ৮৩ মিনিটে দুইটি গোল করেন মিরাদ। এ চাড়া রহমান, সরকার এবং রাজু যথাক্রমে ২১, ৪৫ এবং ৯৬( অতিরিক্ত সময়ে) একটি করে গোল করেন। পক্ষান্তরে ম্যাচের ১৭ এবং ৩২ মিনিটে ভুটানের হয়ে একটি করে গোল করেন দর্জি ও চোজাং। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৩-২ ব্যবধানে পরাজয়ের এ টা ছিল ভুটানের টানা…

Read More

বাংলাদেশের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্টের সাথে

২৪ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওছিনবাজোর সাথে আবুজায় তার রাষ্ট্রীয় বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার ঢাকায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশের হাই কমিশনার দ্বিতীয় মেয়াদে নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। এ সময় হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীর ফলে সৃষ্ট সংকট মোকাবিলা করার বিষয় ইয়েমিকে ব্রিফ করেন। বাংলাদেশ হাই কমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সব ক্ষেত্রে বাংলাদেশের অসামান্য অর্জন সম্পর্কেও নাইজেরীয় ভাইস প্রেসিডেন্টকে অবহিত করেন। জবাবে তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর…

Read More

অধ্যাপক মোজাফফরের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২৪ অগাস্ট, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যতম প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ সকালে অধ্যাপক মোজাফফরের জাতীয় পতাকা মোড়ানো কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। দেশ বরেণ্য এই রাজনৈতিক ব্যক্তিত্বের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে নেতৃত্ব প্রদানকারী মুজিনগর সরকারের উপদেষ্টা ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। পরে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগ…

Read More

সাভারে ডেঙ্গু সচেতনা মুলক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

সাভার,২৪ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে ডেঙ্গু সচেতনা মুলক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার ফার্মেসী ডেভেলপমেন্ট এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাসড়কে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। মানববন্ধন ও র‌্যালিতে এসময় সাভারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More

বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়া একটি রাজনৈতিক দল:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৪ আগস্ট,২০১৯(বিবিনিউজ):বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়া একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির কোন লাভ নেই তাদের আন্দোলন রাজপথে মোকাবেলা করা হবে বলেও বলেন তিনি। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক…

Read More

২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় খুব শীঘ্রই কার্যকর করা হবে:ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২২ আগস্ট,২০১৯(বিবিনিউজ):২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় খুব শীঘ্রই কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বলিয়ারপুর কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ২১ আগষ্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে বিএনপি ও তারেক রহমান এখন পর্যন্ত এ মামলায় যে সব আসামী পলাতক রয়েছে তাদেরকেও খুজে বের করে সাজা কার্যকর করা হবে এছাড়া তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার…

Read More

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে : রাসেল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার খুনীদের বিচার হয়েছে, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করা হবে। তিনি বলেন, সময় এসেছে বঙ্গবন্ধু হত্যা পরিকল্পনায় জড়িত সকল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার। তিনি মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি) কতৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতা নন, তিনি একটি প্রতীক। দেশের সার্বভৌমত্বের, স্বাধীনতার, অসাম্প্রদায়িকতার প্রতীক। মুক্তিযুদ্ধের সময়…

Read More

ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী আজ

২১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : জাতি আজ শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন করবে। দেড় দশক আগে এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তখন বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। মূলত আওয়ামীলকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্টযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমান ও অপর…

Read More

৪৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪

সাভার,২১ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সিপিসি ২ নবীনগর ক্যাম্প টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাওয়ার কুমারজানী এলাকা থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিল একটি পাথর ভর্তি ট্রাকসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার সকালে ফিন্সিডিল গুলো উদ্ধার করে তারা। র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান গেল রাতে একটি পাথর ভর্তি ট্রাক চাঁপাই নবাবগঞ্জ হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন পরে গোপন সংবাদের ভিতিত্বে র‌্যাব ৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাওয়ার কুমারজানী এলাকা থেকে ট্রাকটি আটক করে এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৯৭ বোতল…

Read More

ইমরানকে নমনীয় ভাষা ব্যবহারের পরামর্শ ট্রাম্পের

২০ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে ‘নমনীয় ভাষা’ ব্যবহার করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এ কথা বলেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইমরান খানকে ফোন করলেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ হয় ট্রাম্পের। প্রায় ৩০ মিনিট স্থায়ী সে কথোপকথনে পাকিস্তানি নেতাদের ‘চরম বাগ্‌বিতণ্ডা এবং ভারতবিরোধী সহিংসতায় উসকানি দেওয়ার’ বিষয়টি উত্থাপন করেছেন মোদি। হোয়াইট হাউস বলছে,…

Read More