জাতীয় শহীদ স্মৃতিসৌধ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন


শেখ একে আজাদ,২৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে, তাকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেও অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

Related posts

Leave a Comment