৪৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪

সাভার,২১ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সিপিসি ২ নবীনগর ক্যাম্প টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাওয়ার কুমারজানী এলাকা থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিল একটি পাথর ভর্তি ট্রাকসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার সকালে ফিন্সিডিল গুলো উদ্ধার করে তারা।


র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান গেল রাতে একটি পাথর ভর্তি ট্রাক চাঁপাই নবাবগঞ্জ হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন পরে গোপন সংবাদের ভিতিত্বে র‌্যাব ৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাওয়ার কুমারজানী এলাকা থেকে ট্রাকটি আটক করে এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান মিন্টু (৩২) ও গোলাম মোস্তফা (৪২ কে আটক করা হয়।
বুধবার দুপুরে র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশিচত করেছেন।
দুই মাদক ব্যবসায়ীকে মির্জাপুর থানায় মামলা দায়ের করে পাঠানো হয়েছে তাদেরকে।

Related posts

Leave a Comment