সাভার পৌর ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সুলতান শেখ পরিচয় ১৭ বছরের ‘পরিষ্কার কর্মী’ হিসেবে

শেখ এ কে আজাদ,সাভার১৬ মে, ২০২৬ (বিবিনিউজ) :কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সুলতান শেখ। নির্বাচনের আগেই তিনি নিজেকে তুলে ধরছেন ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে। নির্বাচনে অংশ গ্রহনের করার লক্ষে তিনি এলাকার সাধারন জনগন ও বিশিষ্ট নাগরিকদের সাথে দেখা সাক্ষাত করছেন। তার এ মহতী পরিস্কার পরিচ্ছন্ন কাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন জনস্বার্থে।
অঙ্গীকারসমূহ:

  • উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার ওয়ার্ড গড়ে তোলা
  • মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠন
  • ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করা
  • অসহায় দরিদ্র মানুষের জন্য কলোনি প্রকল্প স্থাপন করা দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। তার সাথে কাজ করছেন প্রায় ৭০ জন কর্মী।স্থানীয় জনগন, জনপ্রতিনিধি,প্রশাসনের নিকট সবসময় চেয়েছেন সহযোগিতা।

তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন ১৭ বছরের অভিজ্ঞ পরিচ্ছন্ন কর্মী হিসেবে। নিজ উদ্যোগে গড়া সেবামূলক সংগঠনের মাধ্যমে প্রায় ৭০ জন কর্মী নিয়ে সাভার পৌর ১ নং ওয়ার্ডসহ সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। তার কাজের সুনাম রয়েছে সাভার পুরো এলাকায় ও প্রশাসনের কাছে।

আব্দুস সামাদ বলেন, মোঃ সুলতান শেখ সাভার পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সির পদপ্রার্থী তিনি সৎ যোগ্য ন্যায় পরায়ন ব্যক্তিত্বের মধ্য একজন, তিনি কাজ করেন জনস্বার্থে। তিনি পরিস্কার -পরিচ্ছন্ন কর্মীদের সাথে ভাল আচারন করেন এবং তিনি তাকে সমর্থন দিয়েছেন।

সাভার পৌরসভার আসন্ন নির্বাচনে ১নং ওয়ার্ডসহ সাভার পৌরসভা ও সাভার উপজেলাজনগনকে তিনি ঈদুল-উল-আযহার শুভেচ্ছার পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনকেও শুভেচ্ছা জানিয়েছেন, তিনি ১ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে উন্নত ড্রেনেজ, মাদকমুক্ত সমাজ, ন্যায়বিচার এবং অসহায় গরিবদের জন্য কলোনি প্রকল্প বাস্তবায়ন করবেন। ১ নং ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও সমর্থন কামনা করছেন মোঃ সুলতান শেখ।

Related posts

Leave a Comment