সাভার ট্যানারীতে শিল্পমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার,১৬ মে, ২০২৬ (বিবিনিউজ) :চামড়া শিল্প রপ্তানিতে একটি সম্ভাবনাময় ছিল তা এখনো আছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির । আজ ঢাকার সাভারের হেমায়েতপুর এর হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এর আগে তিনি বিসিক শিল্প নগরীর অফিসে বিভিন্ন ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় তিনি আরো বলেন, হাজারীবাগ থেকে যে উপায়ে সাভারে চামড়া শিল্প হস্তান্তর করা হয়েছে সেই উপায়ে এই শিল্পকে অবহেলা করা হয়েছে, সেই জন্য চামড়া শিল্প তার কাঙ্খিত পথে আগায়নি বিগত বছরগুলোতে এই খাতকে নষ্ট করা হয়েছে, যে পরিমাণ বাংলাদেশের চামড়া আহরিত হয় সারা বছরে তার পুরোটা রপ্তানিখাতে নেওয়া যেত তাহলে ১২ বিলিয়ন ডলারের রপ্তানিতে পরিণত হতো,সিইটিপির সকল সমস্যার সমাধান করা হবে বলেও বলেন তিনি। এসময় বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ শিল্প মন্ত্রণালয় উর্ধ্বতন কর্মকর্তা,বিসিক ও ট্যানাড়ির মালিকরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment