মাদ্রসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ আটক


ষ্টাফ রিপোর্টার, ১২ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সাভারে একটি মাদ্রসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসা তুল হিকমাহয়ের অধ্যক্ষ মাসুম বিল্লাহকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে সাভারের বিরুলিয়া রোড এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক মাদ্রাসা অধ্যক্ষ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি গ্রামের আবু সামাদের ছেলে।
এলাকাবাসী বলছে,সাভারের বিরুলিয়া রোড এলাকায় মন্ডল প্লাজায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে আবাসিক ভাবে মাদ্রাসা তুল হিকমাহ শুরু করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ। পরে গত চার অক্টোবর সকালে ঐ মাদ্রাসার হেফজ বিভাগের বারো বছরের শিক্ষার্থী আল মুস্তাকিমকে মাদ্রাসার ছাদে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ। এসময় ঐ শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টার বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে ভবন মালিক মন্ডল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্ত রাতে বলাৎকারের চেষ্টার বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রার অধ্যক্ষকে আটক করে। বর্তমানে গ্রেপ্তারকৃত অধ্যক্ষ সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,আটক মাদ্রসার অধ্যক্ষর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment